Ticker

6/recent/ticker-posts

কবর উঁচু করার বিষয়ে একটি হাদিসের অপব্যাখ্যার জবাব ও ওহাবিদের গোমরাহী অপচেষ্টা

 

কবর উঁচু করার বিষয়ে একটি হাদিসের অপব্যাখ্যার জবাব ও ওহাবিদের গোমরাহী অপচেষ্টা:-

Sayeed Abdul Qayum Al-Hossainy

  আমাদের সমাজের অনেকেই নিম্নবর্নিত হাদীসটির বিকৃত অর্থ করে সরলপ্রান মুসলিমগনকে ধোঁকা দিচ্ছে।

হাদীসটি হল: হযরত আলী (রাঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি হযরত আবুল হাইয়্যাজ আসাদী (রাঃ) এর উদ্দেশ্যে বলেন, আমি কি আপনাকে এমন কাজের প্রতি উৎসাহিত করব না, যা করার জন্য আমাকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন? আর তা হল ফটো না মিটিয়ে তা হাত ছাড়া করবে না এবং উঁচু কবরকে সমতল না করে ছাড়বে না। [মুসলিম শরীফঃ ২১১৫, তিরমিযী শরীফঃ ১০৮৯, আবু দাঊদ শরীফঃ ৩২১]।

এই হাদিসের উপর ভিত্তি করে তারা সাহাবায়ে কেরাম এবং আহলে বায়েত এর অসংখ্য মাজার ধুলিস্যাত করেছে ও করছে। কিন্তু যেসব কবরকে ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিলো সেগুলো মুসলিমগনের কবর ছিল না, ছিল কাফিরদের কবর।

 রাসূলে করিমসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে হযরত আলী (রাদিঃ) যে কবরগুলো ধ্বংস করেছিলেন তা কখনো সাহাবায়ে কেরামের কবর হতে পারেনা।

কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দাফন কার্জে নিজে অংশ গ্রহণ করতেন। অধিকন্তু সাহাবা কেরাম ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন না।

মুসলমানের যে কবর ছিলো তা সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি সাপেক্ষে হয়েছে। তাহলে ওগুলো আবার কোন সাহাবার কবর যা অবৈধ ছিলো আর হযরত আলী (রাদিঃ) তা ভেঙ্গে ফেললেন? কোন সাহাবার কবরে ফটো রাখা হয়েছিল? আসলে, সেগুলো ছিল কাফির- মুশরিকদের কবর।

সহিহ বুখারীর ব্যাখ্যাকার হযরত ইবনে হাজার আসলকালানী  রহ, তার কিতাবে লিখেছেন “..... নবীগন ও ওদের অনুসারীদের কবর সমূহ বাদ দিয়ে মুশরিকদের কবর গুলো ধ্বংস করা হয়েছিলো।

কেননা ওগুলো উপড়ে ফেলার কারণ ছিল তারা নবী (দঃ) নিয়ে মানহানী করত।" [তথ্যসূত্র: ফতহুল বারি - ২খন্ড - ২৬ পৃষ্ঠা]।

আবার বুখারী শারীফের হাদীসে বলা আছে, কাফির-মুশরিকদেরউদ্দেশ্য করে বলা বাণীগুলো মুসলমানদের উপর প্রয়োগ করা খারেজীদের স্বভাব।

প্রিয় ইসলামি ভাইয়েরা! বুঝতে পারলেন তো তারা কিভাবে কুর'আন-হাদিসের ভুল ব্যাখ্যা করে ফিতনা ছড়ায়?

আল্লাহ আমাদেরকে এদের হাত থেকে রক্ষা করুন!

আমীন, সুম্মা আমীন ।  ♦♦


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ