Ticker

6/recent/ticker-posts

মুর্শিদের প্রতি মুরিদের আদব

 


💐💐 মুর্শিদের প্রতি মুরিদের আদব 💐💐

 ✒️✒️  Sayeed Abdul Qayum Al-Hossainy

 মুর্শিদের প্রতি মুরিদের আদব ও আনুগত্যের সীমা সম্পর্কে তাফসীরে রুহুল বয়ান কিতাবের ১০তম খণ্ডের ২৮৪ পৃষ্ঠায় বলা হয়েছে যে, 

আশ্ শায়খু ফি ক্বাওমিহি 

কান্নাবিয়্যী ফী উম্মাতিহী । 

অর্থাৎ--- প্রিয়নবী চ্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্য়াদা উম্মতের মধ্যে যেমন, মুর্শিদের মর্যাদাও মুরিদের জন্যে তেমন  । 

মাকতুবাত শরীফে মুর্শিদের প্রতি মুরিদের কতগুলো আদব সম্পর্কে বলা হয়েছে । 

১. মুরিদ আপন মুর্শিদ ব্যতীত অন্য কারো প্রতি কোনভাবেই মনোযোগী হবেনা । সাধ্যমতো নিজের জান ও মাল দিয়ে মুর্শিদের খিদমাত করবে । 

২. মুর্শিদের সম্মুখে তাঁর অনুমতি ব্যতীত কোন প্রকার ইবাদত বা জিকির -আজকার করবেনা । 

৩. মুর্শিদের সম্মুখে বসে মুর্শিদের প্রতি নজর না করে অন্য কোনদিকে নজর বা মনোযোগ দিবেনা । বরং মুর্শিদের প্রতি শান্তভাবে মোতাওয়ায্যাহ হয়ে হয়ে বসবে । মুর্শিদের সম্মুখে ফরজ, ওয়াজিব ও ছুন্নাত ব্যতীত আর অন্যকোন আ'মল করবেনা । 

৪. কখনো এমন স্থানে দাঁড়ানো উচিত নয়, যেখানে পীরের ছায়া মুরিদের উপরে বা মুরিদের ছায়া পীরের উপরে পতিত হয় । কখনো মুর্শিদের নামাজের বিছানায় পা রেখে দাঁড়াবেনা । মুর্শিদের খাছ কোন ভাণ্ড বা আসবাবপত্র ব্যবহার করবেনা এবং মুর্শিদের ওজুর স্থান ব্যবহার করবেনা । পীরের অনুমতি ছাড়া তাঁর নিকট থেকে অন্যত্র যাবেনা  এবং মুর্শিদের অনুমতি ব্যতীত তাঁর সম্মুখে কোন ধরনের পানাহার করবেনা । খুব বেশি জরুরী প্রয়োজন ছাড়া মুর্শিদের নিকট থেকে বিদায় নিবেনা । 

৫. লেবাস-পোষাক, পানাহারাদী ও অন্যান্য ছোট - বড় সকল কাজে মুরিদ আপন মুর্শিদের অনুসরণ করবে এবং ফিকহী মাস্আলায় আপন মুর্শিদের অবলম্বিত নীতির অনুসরণ করবে । তিনি যেভাবে ইবাদত করেন বা করতে বলেন, সেভাবেই করবে । তাঁর কার্যকলাপ দেখে শরীয়তের মাসায়েল শিখবে । কখনোই শরীয়ত বা তরিক্বতের কোন বিষয় আপন মুর্শিদ থেকে বেশি বুঝার চেষ্টা করবেনা  । 

৬. মুর্শিদের সম্মুখে বা পশ্চাতে বসে তাঁর দিকে থুথু নিক্ষেপ করবেনা এবং তিনি যেখানে বসেন বা অবস্থান করেন, ঐ স্থানের দিকে পা লম্বা করে বসবেনা । কথা বলার সময় পীরের আওয়াজের চেয়ে মুরিদ তার নিজের আওয়াজকে উচ্চ করবেনা । কারণ, তা চরম বেয়াদবি  । 

৭.★★ মুর্শিদের কোন কাজ বাহ্যিক দৃষ্টিতে ভুল বলে মনে হলেও তাঁর কার্যকে সঠিক বলে মানতে হবে৷ কারণ তিনি তা বিশেষ কারণে আল্লাহর নির্দেশই করে থাকেন। মুর্শিদের কোন বিষয়ের প্রতি আপত্তি কটবে না। এতে খোদার অনুগ্রহ হতে বঞ্চিত হওয়া ছাড়াও মুরীদের প্রাপ্ত ফায়েজ্ব বন্ধ হয়ে যায়। মুরীদ সর্বাপেক্ষা নিজেকে নিকৃষ্ট ও হীন মনে করবে।

৮.ক্ষুদ্র -বৃহৎ যাবতীয় বিষয়ে মুর্শিদের আদর্শের অনুকরণ করবে।

৯.★★পীরের কার্যকলাপ বা গতিবিধির প্রতি কোনরূপ সন্দেহ বা সমালোচনা করবে না। যদিও তা অতি সামান্য হয়।

১০.★★কখনো পীরের দোষ -ত্রুটি অনুসন্ধান করবে না, যেহেতু সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ঐ ব্যক্তি যে অলীগনের ত্রুটি অন্বেষণ করে।

১১.★★পীরের প্রতি যদি কখনো কোন বিষয়ে সন্দেহের উদ্রেক হয়, তাহলে অতি সত্বর তা তাঁর নিকট খোলে বলবে, তাহলে তিনি তাঁর সমাধান দিবেন এবং সন্দহ দূর করে দিবেন।

১২.★★আপন মুর্শিদের নিকট কখনো কারামত দেখার আগ্রহী হবে না। যেহেতু কোন মু'মিন কখনও খোদা প্রাপ্তি ব্যতীত কারামত প্রত্যাশী হয়নি।

১৩.★★নিজের কেরামত বা অলৌকিক শক্তি থাকলেও আপন মুর্শিদের সম্মুখে কখনো তা প্রকাশ করবে না। মোরাকাবার মধ্যে কোন বিষয় অবগত হলে এবং ব্যাখ্যার প্রয়োজন বোধ করলে স্বীয় পীরের ব্যাখ্যা ব্যতীত অন্য কোন বাখ্যা গ্রহণ করবে না। মুর্শিদ কাশফ দ্বারা মুরীদের অবস্থা অবগত হচ্ছেন। এ আশায় বসে না থেকে বরং নিজের অবস্থান মুর্শিদকে জানাবে।

১৪.★★কোন ফয়েজ বা অনুগ্রহ লাভ হলে তা পীরের  বিশেষ তাওয়াজ্জুহ মনে করবে। যদি অন্য কোন পীর স্বপ্নযোগে ফয়েজ দান করেন, তাহলে তা আপন মুর্শিদ হতেই মনে করবে। কারণ মুর্শিদ মুরীদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ছুরতে ফয়েজ প্রদান করে থাকেন।


★★মুর্শিদ ও মুরিদের মধ্যে উপরোক্ত আদব সমূহ ব্যতীত মুরীদ কখনোই উরুজে রুহানী বা রুহানী উন্নতি সাধন করতে পারেনা।★★


✒️✒️ প্রচারে :-----  কালাগুজা গাউছিয়া হোসাইনীয়া দরবার শরীফ। 

জামালগঞ্জ, সুনামগঞ্জ, 

যোগাযোগ :-----  ০১৭১২৮২৯৬৪৯,০১৮২০১৫৩৮৯৭.


( ★★ কৃত চিহ্নের পয়েন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ । যা দ্বারা মুর্শিদ তার মুরিদের ঈমান পরীক্ষা করে থাকেন) । 


💥💥 মুর্শিদের কাছে মুরিদ তার নিজেকে এমনভাবেই সমর্পন করবে, যেমনভাবে মূর্দা তার নিজেকে গোছলদানকারীর হাতে সমর্পন করেন । 


🖋️🖋️ তথ্যসূত্রঃ------ 

১. মাকতুবাত শরীফ , 

২. নুরুল আসরার, 

৩ আদিল্লাতুছ্ ছেমা' 

৪. তাফসীরে রুহুল বয়ান , 

৫. পারের তরী , 

৬. সিররুল আসরার, 

৭. আন্ওয়ারুল মা'রিফাত । 

( অক্ষতভাবে সবাইকে কপি করার অনুমতি দেওয়া হলো ) ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ